বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

বিশ্ব

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: অলৌকিকভাবে বেঁচে ফিরলেন ১০ জেলে

সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট |

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

News image
ছবি: গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে দুর্ঘটনার শিকার হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি মাছ ধরার ট্রলার। ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের চাপে ট্রলারের তলা ফেটে গিয়ে সেটি সাগরে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১০ জেলে পানিতে পড়ে গেলেও পরে সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারটির মালিক চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মীর।

স্থানীয় সূত্র জানায়, ৩ দিন আগে চালিতাবুনিয়া ইউনিয়নের কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলেকে নিয়ে ট্রলারটি মাছ ধরার জন্য সাগরে যায়। সোমবার আবহাওয়া খারাপের খবর পেয়ে তারা তীরে ফেরার চেষ্টা করছিলেন। এ সময় সাগরের প্রচণ্ড ঢেউ ও বাতাসের ধাক্কায় ট্রলারের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।দুর্ঘটনার পর আশপাশে থাকা একটি মাছ ধরার ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭ জেলেকে উদ্ধার করে। এ সময় ৩ জেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে তাদের খোঁজে সাগরে তল্লাশি চালানো হয়। কিছু সময় পর অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ওই ৩ জনের সন্ধান পান এবং তাদেরও নিরাপদে উদ্ধার করেন।এ ঘটনায় উদ্ধার হওয়া জেলেরা হলেন- মেহেদী (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৩), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮), মো. শাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) ও মো. মনির (৩৬)।ট্রলার মালিক সোহেল মীর জানান, দুর্ঘটনার পর অন্য জেলেদের সহায়তায় ট্রলারে থাকা সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় সেটিকে ঘাটে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি