logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

অকেজো গাড়ির জ্বালানি বিল: বড়লেখার যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম

মনজু বিজয়, চৌধুরী

মনজু বিজয়, চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সরকারি মোটরসাইকেল অকেজো অবস্থায় পড়ে থাকলেও এর জ্বালানি ও মেরামতের নামে বরাদ্দের অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিনের বিরুদ্ধে। একই সঙ্গে অফিসের আসবাবপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটায় সরকারি নিয়মনীতি অনুসরণ না করা এবং প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানে অনিয়মেরও অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে বড়লেখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগ দেন এসএম জামালুদ্দিন। কার্যালয়ে থাকা দুটি সরকারি মোটরসাইকেল দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ব্যবহার না হলেও জ্বালানি ও মেরামতের নামে বিভিন্ন বিল-ভাউচারের মাধ্যমে বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে।

উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ২০২৫ সালের ৫ মে মোটরসাইকেলের জ্বালানি ক্রয়ের জন্য ৮ হাজার টাকা, ২০ মে মেরামতের জন্য ২ হাজার টাকা এবং ৩ ডিসেম্বর জ্বালানি ক্রয়ের জন্য আরও ১৫ হাজার টাকা উত্তোলন করা হয়।এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ২০২৫ সালের ১১ নভেম্বর মোটরসাইকেল মেরামতের জন্য ৬ হাজার টাকা, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জ্বালানি ক্রয়ের জন্য ১৫ হাজার ৫০০ টাকা এবং ১৮ মে একই খাতে আরও ২ হাজার ২৫০ টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, দুই অর্থবছরে মোট ৪৮ হাজার ৭৫০ টাকা বিভিন্ন বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হয়েছে।

অন্যদিকে অফিসের আসবাবপত্র, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী কেনাকাটায়ও সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, নির্দিষ্ট অঙ্কের বেশি সরকারি কেনাকাটার ক্ষেত্রে ক্রয় কমিটি গঠনের বিধান থাকলেও তা অনুসরণ না করেই বিভিন্ন মালামাল কেনা হয়েছে।অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ১৭ জুন কোনো ক্রয় কমিটি গঠন না করে এককভাবে ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার কেনা হয়। এ কেনাকাটায় সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। একইভাবে বড় অঙ্কের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী কেনাকাটায়ও নিয়মনীতি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন। তিনি বলেন, মোট তিনটি সরকারি মোটরসাইকেল রয়েছে। এর একটি ডিডি অফিসে এবং অপর দুটি বড়লেখা কার্যালয়ে। তিনি দাবি করেন, তিন মাস আগেও তিনি মোটরসাইকেল ব্যবহার করেছেন। চোখের সমস্যার কারণে গত তিন মাস ধরে মোটরসাইকেল ব্যবহার করছেন না।অন্যান্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসএম জামালুদ্দিন বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না।

অকেজো গাড়ির জ্বালানি বিল: বড়লেখার যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল

২

মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি: চালকদের ১২ নির্দেশনা পুলিশের

৩

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল

৪

শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন

৫

বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

৬

মুন্সীরহাটকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই-তৌহিদুল ইসলাম সাজু

৭

অ/স্ত্র বানান,মা/র্ডা/র হলে আমি দেখব বলা সেই চেয়ারম্যানকে শোকজ

৮

অকেজো গাড়ির জ্বালানি বিল: বড়লেখার যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম

মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি: চালকদের ১২ নির্দেশনা পুলিশের

মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি: চালকদের ১২ নির্দেশনা পুলিশের

অ/স্ত্র বানান,মা/র্ডা/র হলে আমি দেখব বলা সেই চেয়ারম্যানকে শোকজ

অ/স্ত্র বানান,মা/র্ডা/র হলে আমি দেখব বলা সেই চেয়ারম্যানকে শোকজ

ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অ/ভি/যো/গ

ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অ/ভি/যো/গ

পার্বতীপুরে পাঁচ কেজি গাঁ/জা সহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক

পার্বতীপুরে পাঁচ কেজি গাঁ/জা সহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক

জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও

জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আ/ট/ক

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আ/ট/ক

চাঁদের হাটে নিষি'দ্ধ পলিথিন বিরো'ধী অভিযান,৩৫ কেজি পলিথিন জ/ব্দ

চাঁদের হাটে নিষি'দ্ধ পলিথিন বিরো'ধী অভিযান,৩৫ কেজি পলিথিন জ/ব্দ

মধুপুরে ভাইদের বিরুদ্ধে বোনের বসতঘর পুড়িয়ে দেয়ার অ/ভি/যো/গ

মধুপুরে ভাইদের বিরুদ্ধে বোনের বসতঘর পুড়িয়ে দেয়ার অ/ভি/যো/গ