বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজনীতি
এইচ এম কাওসার মাদবর
আমতলী উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ স্বাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় জয়বাংলা শ্লোগান দেয়া হয়েছে। তার কর্মী এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার তার পক্ষে বক্তব্য দিতে গিয়ে এ শ্লোগান দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে চরচিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত পথসভায়। জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলের মনোনয়ন পেতে মোঃ জহিরুল ইসলাম লিমন হাওলাদার পথসভা করছেন। বৃহস্পতিবার রাতে চরচিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথ সভায় প্রধান অতিথি মোঃ জহিরুল ইসলাম লিমন হাওলাদার। ওই পথ সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পথসভা চলাকালে আওয়ামীলীগ কর্মী এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার বক্তব্য দেন।
তারা বক্তব্যের মধ্যে জয় বাংলা শ্লোগান দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি এবং তারেক রহমানের জয় বলে বক্তব্য শেষ করেন। তাদের এমন বক্তব্য শুনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ হতবম্ভ হয়ে যায়। দলীয় নেতাকর্মীরা তাকে এমন বক্তব্য দিতে নিবৃত করতে চেষ্টা করেন এবং অনেক নেকাতর্মী সমাবেশ ছেড়ে চলে যায়। মুহুর্তের মধ্যে এমন জয় বাংলা শ্লোগান দেয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যকারীরা ঘটনার সঙ্গে জড়িত এনামুল, হাবিব হাওলাদার ও তাদের সেল্টারকারীদের শাস্তি দাবী করেছেন। এ ঘটনার পরপরই এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার গা-ঢাকা দিয়েছেন। এর আগে গত ৮ অক্টোবর গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজের নবীব বরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের বক্তব্যের শেষে ছাত্ররা জয় বাংলা শ্লোগান দিয়েছিল। ওই ঘটনা চার ছাত্রকে বিএনপির নেতাকর্মীরা ধরে এনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নির্যাতন শেষে মামলায় দেয়া হয়। ওই মামলায় তিন ছাত্র সপ্তাহ খানেক পরে জামিন পেলেও সাইফুল কাজী এখনো জেল হাজতে রয়েছে। অভিযোগ রয়েছে হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে জহিরুল ইসলাম লিমন হাওলাদার আওয়ামীলীগ ফ্যাসিষ্ট কর্মীদের দলে এনে সভা সমাবেশ করছেন এবং তাদের সুযোগ সুবিধা দিচ্ছে। তারাই আবার তার পথ সভায় বৃহস্পতিবার রাতে জয় বাংলা শ্লোগান দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, গত ৫ আগষ্টের পরেই জহিরুল ইসলাম লিমন হাওলাদার আওয়ামীলীগ নেতাকর্মীদের সহযোগীরা করে যাচ্ছে। তার ছত্তছায়ায় আওয়ামীলীগ নেতাকর্মীরা নব্য বিএনপি সেজে নানা অপরাধ করে বেড়াচ্ছে। হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, গ্রামের মানুষ না বুঝে জয় বাংলা বলে ফেলেছে। তারা না আওয়ামীলীগ করে,না বিএনপি করে। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির বলেন, বিষয়টি আমি জানিনা। খোঁজ খবর দিয়ে ব্যবস্থা নেয়া হবে।আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান
বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ৩৬তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
আলট্রাতে যমজ সন্তান,সিজারের পর দেওয়া হলো একটি
মরহুম শাখাওয়াত হোসেন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
অসহায় শিশু জান্নাতের পাশে শেরপুরের ডিসি
সাংবাদিক রাজুকে গালি ও অপমানের তীব্র নিন্দা এবং শাস্তির দাবি
রসিদ ছাড়াই এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায়
দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব:নৌপরিবহনমন্ত্রী
হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান
ঠাকূরগাঁও-১ আসনে উপ-নির্বাচন,প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল