logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজনীতি

হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়া পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট খন্দকার আবু ছায়েদ ইমরান।দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ছাত্ররাজনীতিতে নেতৃত্ব এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

জানা যায়, অ্যাডভোকেট খন্দকার আবু ছায়েদ ইমরান ১৯৯১ সালে ওছখালী সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৫ সালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং ১৯৯৭ সালে একই কলেজ ছাত্রদল থেকে জিএস পদে প্রার্থী হন।পরবর্তী সময়ে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত হাতিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

পরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে হাতিয়া ইয়ংস্টার ক্লাব এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব দীর্ঘ দিন পর্যন্ত পালন করেন। ইউনিয়নের নন্দকুমার গার্লস হাই স্কুল এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিকভাবে উনার পিতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আবুল কালাম হাতিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি ছিলেন। বর্তমানে তিনি হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তাহার একমাত্র ভাই খন্দকার আরমান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। তার চাচাতো ভাই খন্দকার সোহেল বর্তমানে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছে।

এ ছাড়া ২০০১ সালে হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ, নোয়াখালীর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বর্তমানে আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক তিনি একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।

মেয়র পদে আগ্রহের বিষয়ে অ্যাডভোকেট খন্দকার আবু ছায়েদ ইমরান বলেন আমি দীর্ঘদিন ধরে হাতিয়ার নিরীহ মানুষের সঙ্গে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছি। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই আমার পথচলা। সুযোগ পেলে হাতিয়া পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তুলে কাজ করতে চাই। নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পৌরসভার প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা আমার অগ্রাধিকার।

দলীয় মনোনয়ন পেলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।”

তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, আইনি জ্ঞান এবং জনবান্ধ জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে মেয়র পদের একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।

দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে তাঁর বিজয়ের সম্ভাবনাও উজ্জ্বল বলে মনে করছেন তাঁরা।

তাঁদের প্রত্যাশা, অ্যাডভোকেট খন্দকার ইমরান মেয়র নির্বাচিত হলে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।

সব মিলিয়ে আসন্ন হাতিয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে অ্যাডভোকেট খন্দকার ইমরানকে নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়নের দৌড়ে তিনি কতটা এগিয়ে থাকতে পারেন।

হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

অসহায় শিশু জান্নাতের পাশে শেরপুরের ডিসি

২

সাংবাদিক রাজুকে গালি ও অপমানের তীব্র নিন্দা এবং শাস্তির দাবি

৩

রসিদ ছাড়াই এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায়

৪

দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব:নৌপরিবহনমন্ত্রী

৫

হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান

৬

মা/দ/কে/র বিরুদ্ধে খেলাধুলার উদ্যোগ

৭

রানীশংকৈল বিরাশি বাজারে ভলিবল ঘিরে ক্রীড়া আয়োজন

৮

দক্ষিণ কোরিয়ায় আজু উৎসবে ২২ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম

ঠাকূরগাঁও-১ আসনে উপ-নির্বাচন,প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ঠাকূরগাঁও-১ আসনে উপ-নির্বাচন,প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা