logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

পাকা সড়ক পাওয়ায় আনন্দ,মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে এলজিইডি

রাজেকুল ইসলাম

রাজেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ দুর্ভোগের পরে পাকা রাস্তার মুখ দেখছে রাণীনগরের প্রত্যন্ত-অঞ্চলের সাধারণ মানুষ। তাদের চোখে মুখের চাপ দেখলেই মনে হবে,যেন দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ হতে চলেছে।নওগাঁর রাণীনগর উপজেলায় এলজিইডির অর্থায়নে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজ চলছে। তবে কাজ শুরুর দিকের কিছু অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে। রাস্তার কাজের মাননিয়ন্ত্রনে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় সরকার বিভাগ ( এলজিইডি)।অভিযোগ ওঠার পর সরেজমিনে কাজ পরিদর্শন করেছেন উপজেলা এলজিইডির কর্মকর্তারা। নিম্নমানের ইটের খোয়া সরিয়ে মানসম্মত খোয়া ব্যবহার এবং বালু-খোয়ার নির্ধারিত অনুপাত বজায় রেখে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলার একডালা ইউনিয়নের পূর্ব কয়া পাড়া থেকে সরদার কয়া ও বড়িয়া পাড়া স্কুল মাঠ পর্যন্ত ১ হাজার ১১০ মিটার সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে। সম্প্রতি এ কাজে নিম্নমানের খোয়া ও অতিরিক্ত বালু ব্যবহারের অভিযোগ ওঠে। কোথাও কোথাও ঝাওয়ামিশ্রিত খোয়া ব্যবহারের অভিযোগও করেন স্থানীয়রা। এ নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রকৌশলীর নির্দেশনায় নির্মাণকাজে নিয়মিত তদারকি শুরু হয়।

স্থানীয়দের ভাষ্য, অভিযোগ ওঠা অংশগুলোতে ব্যবহৃত নিম্নমানের খোয়া সরিয়ে নতুন করে মানসম্মত খোয়া দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্মাণসামগ্রীর অনুপাত ও কাজের গুণগত মান পর্যবেক্ষণ করা হচ্ছে।স্থানীয় বাসিন্দা নিফল আলী (৪০) বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এতে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। এবার সরকারি উদ্যোগে কাজ শুরু হওয়ায় আমরা খুশি। কাজটি ভালোভাবে শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

আরেক বাসিন্দা সোলাইমান আলী (৬০) বলেন, আগে গ্রামবাসী চাঁদা তুলে রাস্তা মেরামত করে কোনোভাবে চলাচল করতাম। এখন সরকারিভাবে কাজ হচ্ছে। রাস্তার পাশেই আমার বাড়ি হওয়ায় প্রতিদিন কাজ দেখতে পাচ্ছি। বর্তমানে আর কোনো অনিয়ম চোখে পড়ছে না। এভাবে কাজ চললে একটি টেকসই রাস্তা পাওয়া যাবে।

এ বিষয়ে রাণীনগর উপজেলা এলজিইডির প্রকৌশলী শুভাশীষ রায় বলেন, সংবাদ প্রকাশের পর আমরা সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন করেছি। যেসব জায়গায় অনিয়ম ছিল, সেগুলো সমাধান করে মানসম্মতভাবে কাজ করানো হচ্ছে। ভবিষ্যতেও নিয়মিত কঠোর তদারকি অব্যাহত থাকবে, যাতে কাজের মান নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।স্থানীয়রা বলছেন, গণমাধ্যমে নির্মাণকাজের অনিয়মের অভিযোগ প্রকাশ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় তাঁরা সন্তুষ্ট। তাঁদের প্রত্যাশা, সড়কের বাকি কাজও নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হবে এবং নির্মাণের পর দীর্ঘদিন সড়কটি ব্যবহার উপযোগী থাকবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির ১ হাজার ১১০ মিটার অংশ কার্পেটিংয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়। কাজটির ঠিকাদারি পেয়েছে মেসার্স খান ট্রেডার্স। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

পাকা সড়ক পাওয়ায় আনন্দ,মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে এলজিইডি
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

মধ্যনগরে কাঁচা মিয়া হ/ত্যা/র বিচার চেয়ে মানববন্ধন

২

বলেশ্বর নদের চরে কুমিরের আতঙ্ক:গাভী শিকারের চেষ্টা ও এলাকাবাসীর উদ্বেগ

৩

মৌলভীবাজারে গৃহবধুকে গাছে বেধেঁ পি/টা/নো/র অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন

৪

পাকা সড়ক পাওয়ায় আনন্দ,মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে এলজিইডি

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ

৬

স্কুল-শিক্ষকের ছেলে-ভাতিজাকে তুলে নিয়ে মা/র/ধর/,হাতে ই/য়া/বা দিয়ে ভিডিও ছড়ানোর অভিযোগ

৭

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

৮

বাগেরহাটের মোংলায় ক্লোন সিমে বিকাশ-নগদ প্রতারণা গ্রে/প্তা/র ৯

নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে  ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল,৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল,৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল

হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল

মুন্সীরহাটকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই-তৌহিদুল ইসলাম সাজু

মুন্সীরহাটকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই-তৌহিদুল ইসলাম সাজু

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছে সরকার প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছে সরকার প্রতিমন্ত্রী

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত