বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
আবুনাসের লিমন |
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
বিশ্ব শিশু দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা আনোয়ার হোসেন, সালমা পারভেজ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইভা পারভীন প্রমুখ।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।উপস্থিত বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও বিকাশের সমান সুযোগ সৃষ্টি করা একটি দায়িত্বশীল সমাজ গঠনের অন্যতম শর্ত। বিশ্ব শিশু দিবসের এ আয়োজন শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে সম্মিলিত উদ্যোগকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ এবং শিশুবান্ধব সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!
৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের
কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,সমাধান কোথায়?
পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
শরণখোলা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন
লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চা বিক্রেতা দুরুদ মিয়া হ/ত্যা/র দায়ে ১ জনের মৃ/ত্যুদ/ন্ড দিয়েছেন আদালত
৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের
শরণখোলা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন
রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন
বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব,চিঠির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত