logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

নওগাঁয় ছিনতাইয়ের ঘটনায় গ্রে/প্তা/র ৩

রাজেকুল ইসলাম

রাজেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলায় এক গ্রীল মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সাথে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামের মৃত মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল তিন দিনের মাথায় শুক্রবার (২৩অক্টোবর) সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন গ্রীল মিস্ত্রি হানিফ। রাত আনুমানিক সোয়া আটটার দিকে সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের শিহাব হোসেনের জমির পাশের সড়কের নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনাটি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন। পরে ডিবির একটি দল ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করে। একপর্যায়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনের মামলাসহ ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।পুলিশ সুপার আরও বলেন, অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁয় ছিনতাইয়ের ঘটনায় গ্রে/প্তা/র ৩
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার

২

শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক

৩

নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক

৪

বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

৫

শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক

৬

শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী

৭

৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

৮

পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র

নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক

নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক

শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক

শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক

পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র

পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র

ধ/র্ষ/ণ মা/ম/লা/র প্রধান আসামি গ্রে'প্তা'র,এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক

ধ/র্ষ/ণ মা/ম/লা/র প্রধান আসামি গ্রে'প্তা'র,এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক

পীরগঞ্জে বিজিবি কর্তৃক মা/দ/কদ্র/ব্য উদ্ধার

পীরগঞ্জে বিজিবি কর্তৃক মা/দ/কদ্র/ব্য উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কা/রা/দ/ণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কা/রা/দ/ণ্ড

সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষার অভিযানে ৫ জেলে আ/ট/ক

সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষার অভিযানে ৫ জেলে আ/ট/ক

লৌহজংয়ে পদ্মায় অভিযান,৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বং'স

লৌহজংয়ে পদ্মায় অভিযান,৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বং'স