logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব:নৌপরিবহনমন্ত্রী

‎ম.ম.রবি-ডাকুয়া

‎ম.ম.রবি-ডাকুয়া

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন,রেল যোগাযোগ ও আমদানি-রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ উদ্যোগ|মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পিছিয়ে পড়া অবস্থা কাটিয়ে এ অঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত করতে সরকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের’ নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ১৫ দিনের মধ্যে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। এর মধ্য দিয়ে এ বন্দরের উন্নয়ন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি সরকারের বিশেষ গুরুত্বের বিষয়টি স্পষ্ট হয়েছে। এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি এবং সেবা খাতের বিকাশেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের মানুষের যোগ্যতা, সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

শেখ রবিউল আলম বলেন, জাতীয় স্বার্থে মতপার্থক্য ভুলে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। গণতান্ত্রিক পরিবেশে মতের ভিন্নতা থাকতেই পারে, তবে বৃহত্তর উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছানো জরুরি।মোংলা বন্দরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপনের কাজ এগিয়ে চলছে। এ অঞ্চলে চায়না ইপিজেড গড়ে উঠছে। পাশাপাশি নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনাও তৈরি হয়েছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। একই সঙ্গে এ অঞ্চলে রেল যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে জ্বালানি, শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছেন। বর্তমান সরকারের মেয়াদেই মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন, মোংলা, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দেশের একটি অঞ্চলকে পিছিয়ে রেখে সামগ্রিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সব অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব:নৌপরিবহনমন্ত্রী
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

অসহায় শিশু জান্নাতের পাশে শেরপুরের ডিসি

২

সাংবাদিক রাজুকে গালি ও অপমানের তীব্র নিন্দা এবং শাস্তির দাবি

৩

রসিদ ছাড়াই এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায়

৪

দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব:নৌপরিবহনমন্ত্রী

৫

হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান

৬

মা/দ/কে/র বিরুদ্ধে খেলাধুলার উদ্যোগ

৭

রানীশংকৈল বিরাশি বাজারে ভলিবল ঘিরে ক্রীড়া আয়োজন

৮

দক্ষিণ কোরিয়ায় আজু উৎসবে ২২ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম

মা/দ/কে/র বিরুদ্ধে খেলাধুলার উদ্যোগ

মা/দ/কে/র বিরুদ্ধে খেলাধুলার উদ্যোগ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প উদ্বোধন কাল

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প উদ্বোধন কাল

টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে

টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে

সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইসমাইল হোসেনকে ঘিরে আলোচনা

সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইসমাইল হোসেনকে ঘিরে আলোচনা

কুকুরের কা'মড়ে নারী পুরুষ সহ আ/হ/ত ১০০ জনের উপরে

কুকুরের কা'মড়ে নারী পুরুষ সহ আ/হ/ত ১০০ জনের উপরে

শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার

শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বাগেরহাটে আসছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বাগেরহাটে আসছেন

খাগড়াছড়িতে গাছ থেকে যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার

খাগড়াছড়িতে গাছ থেকে যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার