logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

রসিদ ছাড়াই এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায়

রাজেকুল ইসলাম

রাজেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও আলট্রাসনোগ্রাফি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে সরকারি রাজস্ব জমা ও আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তবে অভিযোগের তির স্বাস্থ্য কমপ্লেক্সের তিন কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেটের দিকে।

সেবাগ্রহীতাদের অভিযোগ, আউটসোর্সিং কর্মী সবুজ এক্স-রে করার জন্য ২০০ থেকে ২১০ টাকা এবং খোদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান আলট্রাসনোগ্রাফির জন্য ২২০ টাকা নেয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেওয়া হচ্ছে না সরকারি রসিদ। আদায় করা অর্থ স্টোরকিপার সাদেকুল ইসলামের মাধ্যমে জমা হয় বলে স্থানীয় সূত্রের দাবি।

সরেজমিনে একাধিক রোগী ও স্বজনের সঙ্গে কথা বলে রসিদ ছাড়া টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দিঘীর পাড়ের মিজান তাঁর ৮০ বছর বয়সী দাদির বুকের এক্স-রে করাতে ২০০ টাকা দিলেও রসিদ পাননি। একই অভিযোগ করেন ৭০ বছর বয়সী নিজাম ও আজিমদ্দিন। হরিশপুরের রিজিয়া (৭০) ও পারুলের (৫৫) কাছ থেকেও ২১০ টাকা করে নেওয়া হলেও রসিদ দেওয়া হয়নি বলে তাঁরা জানান।

আলট্রাসনোগ্রাফি বিভাগেও একই অভিযোগ পাওয়া গেছে। খবির উদ্দিন, ফোরদৌস ও সুমির কাছ থেকে ২২০ টাকা করে নেওয়া হলেও রসিদ দেওয়া হয়নি। সেবাগ্রহীতাদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পর দুপুর ১২টার দিকে কর্মকর্তা এসে দিনে ১০টির বেশি আলট্রাসনোগ্রাফি করা হবে না বলে জানান। পরে অনুরোধে কয়েকজনের পরীক্ষা করা হলেও তাঁদের রসিদ দেওয়া হয়নি।স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে ছয় দিন এক্স-রে ও তিন দিন আলট্রাসনোগ্রাফি করা হয়। প্রতিদিন গড়ে ৫০০ রোগী সেবা নিতে আসেন বলে জানা গেছে। জরুরি বিভাগে দৈনিক ২০-৩০টি এক্স-রে এবং ১০-১৫টি আলট্রাসনোগ্রাফি হয় বলে জানাগেছে।

অভিযোগের বিষয়ে সবুজ বলেন, তিনি ছয় বছর ধরে এখানে কাজ করছেন। জরুরি রোগীদের প্রথমে রসিদ ছাড়াই এক্স-রে করা হয়, পরে রসিদ কাটা হয়। বড় খামের জন্য তিনি ১০ টাকা নেন। প্রাথমিক ভাবে কম্পিউটার তথ্য থাকলেও অদৃশ্য কারণে তা স্থায়ী ভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা রাখা হয়নি। ফলে, রাজস্ব জমা দেয়া নিয়ে নয়ছয়ের অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান বলেন, লোকবল সংকটের কারণে তিনি নিজেই আলট্রাসনোগ্রাফি করেন। তাঁর দাবি, রোগীদের কাছ থেকে আদায় করা সব অর্থ মাস শেষে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। লোকবল কম থাকায় সব সময় রসিদ দেওয়া সম্ভব হয় না। অভিযোগের বিষয়ে তিনি বলেন, মনগড়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করা উচিত নয়। একপর্যায়ে তিনি আলট্রাসনোগ্রাফি সেবা বন্ধ করে দেওয়ার কথাও বলেন।নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, রসিদ ছাড়া কোনো সেবা গ্রহণের নিয়ম নেই। রসিদ কেটেই সেবা নিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সচেতন নাগরিকদের দাবি, প্রতিদিনের পরীক্ষার সংখ্যা, রসিদ বই, ক্যাশবুক ও সরকারি কোষাগারে জমার হিসাব নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।

রসিদ ছাড়াই এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায়
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

অসহায় শিশু জান্নাতের পাশে শেরপুরের ডিসি

২

সাংবাদিক রাজুকে গালি ও অপমানের তীব্র নিন্দা এবং শাস্তির দাবি

৩

রসিদ ছাড়াই এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায়

৪

দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব:নৌপরিবহনমন্ত্রী

৫

হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান

৬

মা/দ/কে/র বিরুদ্ধে খেলাধুলার উদ্যোগ

৭

রানীশংকৈল বিরাশি বাজারে ভলিবল ঘিরে ক্রীড়া আয়োজন

৮

দক্ষিণ কোরিয়ায় আজু উৎসবে ২২ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম

অসহায় শিশু জান্নাতের পাশে শেরপুরের ডিসি

অসহায় শিশু জান্নাতের পাশে শেরপুরের ডিসি

রানীশংকৈল বিরাশি বাজারে ভলিবল ঘিরে ক্রীড়া আয়োজন

রানীশংকৈল বিরাশি বাজারে ভলিবল ঘিরে ক্রীড়া আয়োজন

প্রধান মন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধনী অনুষ্ঠান

প্রধান মন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধনী অনুষ্ঠান

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আনসার মহাপরিচালকের

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আনসার মহাপরিচালকের

রাণীশংকৈলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

রাণীশংকৈলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

মেঘলায় প্রকৃতির ছোঁয়া:পাহাড়,মেঘ আর আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন

মেঘলায় প্রকৃতির ছোঁয়া:পাহাড়,মেঘ আর আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন

সালথায় যুবদল নেতা হাসান আশরাফ কে ইউনিয়নবাসীর সংবর্ধনা

সালথায় যুবদল নেতা হাসান আশরাফ কে ইউনিয়নবাসীর সংবর্ধনা

নকলায় মা/দ/ক সহ আ/ট/ক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া

নকলায় মা/দ/ক সহ আ/ট/ক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া