logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজনীতি

একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি দেশে আবারও: নাহিদ ইসলাম

সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট |

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

News image
গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।‘সম্প্রীতির জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজক এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।

আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক বলেন,আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন–পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।

এ সময় দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা।

সরকার এসব ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানান দলটির আহ্বায়ক। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানকে সফল করতে এবং দেশের বর্তমান সংকট কাটাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকেই অসাম্প্রদায়িক চরিত্র বিদ্যমান ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সব সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মাধ্যমেই এই আন্দোলন সফল হয়েছে। তাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে নয়, বরং দল-মতনির্বিশেষে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে।

বর্তমানে সংখ্যালঘুদের ওপর যেসব নির্যাতন ও সহিংসতার খবর আসছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করারও আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হয়নিযে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই চেতনা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে আলোচনা সভায় আক্ষেপ প্রকাশ করেন সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও।

টমাস রোজারিও বলেন, জুলাই গণঅভ্যুত্থান অক্ষরে অক্ষরে পালন করার কথা বিএনপি মুখে বললেও সেটা নিয়ে কিছুটা সন্দেহ হয়। সরকারের প্রতি তিনি অনুরোধ করেন, যত তাড়াতাড়ি সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করে সরকার যাতে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। তিনি বলেন, এটা দেশের ১৭ কোটি মানুষের দাবি।ঐতিহাসিকভাবে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বৌদ্ধধর্মাবলম্বীদের সমান অংশগ্রহণ রয়েছে বলে আলোচনা সভায় উল্লেখ করেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের। তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও বৌদ্ধধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল।তবে ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, যেই চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেটা এখনো বাস্তবায়িত হয়নি। বরং দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধধর্মাবলম্বী ও ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হচ্ছে। কিন্তু কোনো গণমাধ্যমে এসব বিষয় নিয়ে তেমন আলোচনা নেই।আলোচনা সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের মূল চেতনা ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার। যেখানে ধর্ম–বর্ণনির্বিশেষে সবার অধিকার সমান থাকবে।

চাকরি খোঁজার প্ল্যাটফর্ম বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বলেন,বিভিন্ন পক্ষ এখনো চেষ্টা করছে জুলাইকে একটি ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করার। কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীদের যারা জুলাইয়ে প্রাণ দিয়েছিলেন, তারাই সাক্ষী জুলাই ছিল একটি অসাম্প্রদায়িক আন্দোলন। কাজেই বিষয়টি আমাদের সঠিকভাবে উপস্থাপনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বসতভিটার ওপর সবচেয়ে বেশি হামলা ও দখল করেছে বিগত আওয়ামী লীগ। কিন্তু এসব ঘটনার বিচার হয়নি। তিনি বলেন, ‘নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি বা যেই বাংলাদেশের কথা আমরা বলছি, সেটা এখনো অর্জিত হয়নি।আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস। সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সহসভাপতি প্রলয় কুমার পাল ও জাতীয় ছাত্রশক্তির ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক জয় বিশ্বাস।

সূত্র -গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি দেশে আবারও: নাহিদ ইসলাম
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব

২

পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন

৩

পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন

৪

মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু

৫

দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা

৬

জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী

৭

চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে

৮

শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী