বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজনীতি
রাজেকুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন যুবদল নেতার বাম হাতের কব্জি কেটে দিয়েছে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা। এ ঘটনায় আহত ওই নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে,এ ঘটনায় করা মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।হামলার শিকার নেতার নাম হাসান রমন (৪২)। তিনি উপজেলার জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।অভিযুক্তরা হলেন একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগম। স্থানীয় সূত্রের দাবি, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রবিবার বিকেলে হাসান রমন এর সাথে জমির আইল কাটা নিয়ে শুরুতে কথা কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে যুবদল নেতার বাম হাতে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারে মিজানুর রহমান। এতে তাঁর বাম হাতের কব্জি অর্ধেক নেমে যায়। পরে তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর মা বিউটি বেগমকে এলোপাতাড়িভাবে কোপানো হয়। মা ছেলে দু'জনেই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত হাসান রমনের বাবা এবং মামলার বাদী দুদু মিয়া বলেন, আমার ছেলে হাসান এর সাথে জমির আইল কাটা ঝগড়া হয়। এরপর তার উপর মিজানুর এবং তার স্ত্রী আমেনা ধারালু হাসুয়া দিয়ে তাকে আঘাত করে। খবর পেয়ে আমার স্ত্রী বিউটি বেগম ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়িভাবে ধারালো হাসুয়া দিয়ে জখম করেছে। আমি এই হামলার সুষ্ঠ বিচার চাই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অভিযুক্ত মিজানুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, আমার জমির বড় আইল হাসান কেটে ফেলেছে। এই নিয়ে তাদের সাথে তর্কাতর্কি হয়। এরপর তারা ছয় সাত জন মিলে আমার বাড়ীতে হামলা করে। আমার হাতে ঘাস কাটা হাসুয়া ছিলো। সেটি দিয়ে ধস্তাধস্তির সময় হাসানের হাতের কব্জি কেটে যায়।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী