বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজনীতি

অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার: অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

আবুনাসের লিমন

আবুনাসের লিমন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

News image
ছবি: গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

মুন্সিগঞ্জের লৌহজং ও টংগিবাড়ী উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এমপি।

তিনি বক্তব্যে বলেন, পদ্মা নদীতে অবৈধ ভাবে ড্রেজার বা বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রকে হাতেনাতে ধরিয়ে দিতে পারলে কিংবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে পারলে তিনি ব্যক্তিগতভাবে নিজ অর্থায়ন থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেবেন।৫ আগষ্ট বুধবার সকালে উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. জুয়েল আহমেদ এর সঞ্চালনায় ও লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু'র সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে লৌহজং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এ ঘোষণা দেন।

সাংসদ অ্যাড.আব্দুস সালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র লৌহজং ও টংগিবাড়ী উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে। হুমকির মুখে পড়ছে নদীপাড়ের জনপদ, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা।নদী ভাঙ্গনের এ সমস্যা থেকে এলাকাকে রক্ষা করতে সাংসদ বলেন, পদ্মাপাড়ে বালুখেকোদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যে বা যারা পদ্মা নদীতে অবৈধভাবে বালু কাটার সময় ড্রেজার ও সংশ্লিষ্ট চক্রকে ধরিয়ে দিতে পারবেন অথবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন, তাকে আমার নিজ পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পদ্মা নদীকে অবৈধ ড্রেজারমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি