logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জাতীয়

বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
মোকছেদুল মমিন মোয়াজ্জেম

মোকছেদুল মমিন মোয়াজ্জেম

দিনাজপুর প্রতিনিথি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), বিজিবি দিনাজপুর ক্যাম্প, র‌্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে আটক করা হয়।আটকদের কাছ থেকে তিনটি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদরের ছোট গুড়গোলা গ্রামের মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের উজ্জল আলী (৫৪)।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে। তারা এর আগে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে। এবারও উদ্ধার করা বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

বিজিবি জানায়, উদ্ধার করা সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা। আটকদের গত ১৩ আগস্ট উদ্ধার করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।পরে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।

বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান,নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন

২

মাদারীপুরে নারী হ'ত্যা'র আসামীকে গ্রে'ফ'তা'র

৩

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃ'ত্যু

৪

নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৫

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান,৬ জন গ্রে'প্তা'র

৬

‎নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা,পাশে দাঁড়ালেন ইউএনও

৭

রাতের আঁধারে স্কেভেটর দিয়ে রাস্তা কেটে সাবাড়- জনদুর্ভোগ চরমে

৮

চা উৎপাদনের ভরা মৌসুমে লোডশেডিংয়ে ক্ষতির মুখে চা শিল্প

‎কিশোরীকে ধ'র্ষ'ণে'র দায়ে আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব

‎কিশোরীকে ধ'র্ষ'ণে'র দায়ে আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব

শরণখোলা থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে অপরাধ দমনে জনগণের মধ্যে স্বস্তি।

শরণখোলা থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে অপরাধ দমনে জনগণের মধ্যে স্বস্তি।

ঝিনাইদহে শিক্ষার্থীকে যৌ'ন নিপীড়নের অ'ভি'যো'গে শিক্ষক অবরুদ্ধ

ঝিনাইদহে শিক্ষার্থীকে যৌ'ন নিপীড়নের অ'ভি'যো'গে শিক্ষক অবরুদ্ধ

কোতোয়ালী বিশেষ অভিযানে খু'ন মা'ম'লা'র আ'সা'মি সহ গ্রে'ফ'তা'র ৪

কোতোয়ালী বিশেষ অভিযানে খু'ন মা'ম'লা'র আ'সা'মি সহ গ্রে'ফ'তা'র ৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও অ'গ্নিদগ্ধ যুবকের পাশে ভারপ্রাপ্ত স্পিকার

হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও অ'গ্নিদগ্ধ যুবকের পাশে ভারপ্রাপ্ত স্পিকার

পূর্বশত্রুতার জেরে নেত্রকোণায় দু পক্ষের রক্তক্ষয়ী সং'ঘ'র্ষে আ'হ'ত ৩০

পূর্বশত্রুতার জেরে নেত্রকোণায় দু পক্ষের রক্তক্ষয়ী সং'ঘ'র্ষে আ'হ'ত ৩০

প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা,নিষিদ্ধ ছাত্রলী'গ নেত্রী গ্রে'প্তা'র

প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা,নিষিদ্ধ ছাত্রলী'গ নেত্রী গ্রে'প্তা'র