বিজ্ঞাপন

AD

161×600

জাতীয়

কোতোয়ালী বিশেষ অভিযানে খু'ন মা'ম'লা'র আ'সা'মি সহ গ্রে'ফ'তা'র ৪
মোঃ কামরুল ইসলাম

মোঃ কামরুল ইসলাম

রাংগামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

রাঙ্গামাটি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে খুন মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ খ্রি. জীবতলী, কাঠালতলী ও কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। স্বপন চাকমা (২৫) পিতা: রিময় লাল চাকমা, সাং: জীবতলী হেডম্যান পাড়া, কোতোয়ালী, রাঙ্গামাটি। তাকে একটি খুন মামলায় গ্রেফতার করা হয়েছে। মো. রবিউল হাসান (২২) পিতা: মৃত শহিদুল ইসলাম, সাং: কোর্ট বিল্ডিং এলাকা, ০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর। মো. সাইফুল ইসলাম (২৫) পিতা: বাবুল হোসেন, স্থায়ী ঠিকানা: ভাসান্যাদম, লংগদু; বর্তমান ঠিকানা: কোর্ট বিল্ডিং এলাকা, ০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর। রবিউল ও সাইফুলকে দাঙ্গাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। রীতা দাশ (২৫) — স্বামী: সজল দাশ, সাং: কাঠালতলী ধোপাপাড়া, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর। তাকে জিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি