বিজ্ঞাপন

AD

161×600

জাতীয়

মুন্সিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
রুবেল ইসলাম তাহমিদ

রুবেল ইসলাম তাহমিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

News image

মুন্সিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় দুই রেস্টুরেন্টকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার আনারপুরা ও ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

অভিযানে আনারপুরা এলাকার নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ এবং তৈরি খাবার খোলা অবস্থায় রাখার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরির নির্দেশ দেওয়া হয়। 

অন্যদিকে, ভবেরচর বাসস্ট্যান্ডের ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাবার প্রস্তুত, উন্মুক্ত অবস্থায় ডাস্টবিন রাখা এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকায় অভিযান পরিচালনা করা হয়। এছাড়া দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ ছিল না।  এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার তপন চৌধুরীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্যানিটারি পরিদর্শক ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।  সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানা এবং খাদ্যপণ্যে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি