logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জাতীয়

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সময় বাংলার,

সময় বাংলার,

প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

News image
কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ সময় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সভাপতি ফয়সাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রীতি বিশ্বাস'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর ১নং কার্যকরী উপদেষ্টা ও কবি নজরুল কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাভানা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত রাজবংশী, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন দ্বীপ, সহ সাংগঠনিক সম্পাদক সাজেদ হোসেন, অর্থ সম্পাদক আলিফ আক্তার, প্রচার সম্পাদক রাফসিন খান আকাশ, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদস্য নুপুর রাণী দাসসহ সংগঠন এর বিভিন্ন নেতৃবৃন্দ ও জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীগণ।

প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন এবং প্রতিটি দলের সদস্য সংখ্যা ছিল ৩ জন করে। প্রতিটি দলের জন্য ছিল আলাদা আলাদা প্রশ্নের সেট, প্রতিটি সেটের প্রশ্নের বিষয়বস্তু ছিল, কবি নজরুল সরকারি কলেজ সংক্রান্ত, মুন্সিগঞ্জ জেলা সংক্রান্ত, সাধারণ জ্ঞান, আই-কিউ এবং ক্রীড়া (ক্রিকেট-ফুটবল)।

প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহণ করে সকলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা করেন। ১৬ দলের থেকে ফাইনালের জন্য নির্ধারণ করা হয় ৬ টি দলকে এবং সেখান থেকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হবে ফাইনালে বিজয়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে।

প্রতিযোগী ফাহিম হাসান বলেন, কোনো জেলা ছাত্রকল্যাণ এর এমন ব্যাতিক্রমী উদ্যোগ আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের কলেজ সম্পর্কেও অনেক নতুন কিছু জানতে পেরেছি। কলেজের ইতিহাস, ঐতিহ্য, স্থাপিত হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক অজানা তথ্য জেনেছি আমরা। ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য।

নারী প্রতিযোগী নুসরাত জাহান বলেন, শুধু পড়ালেখার মাঝেই সীমাবদ্ধ থাকলে শরীর ও মনে কিছুটা একঘেয়েমি চলে আসে! মাঝে মাঝে কিছু বিনোদন এবং অন্য রকম শিক্ষারও প্রয়োজন আছে। বিশেষ করে কুইজ প্রতিযোগিতা আর বিতর্ক প্রতিযোগিতা দেখতে ও অংশ নিতে পারলে একটু অন্যরকম আনন্দ উপভোগ করি। এতে করে জ্ঞানবৃদ্ধি পায় আর নতুন অনেক কিছু জানা ও শেখা যায়।

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা শুধু আমাদের কলেজ সম্পর্কেই নয়; বরং দেশের সাম্প্রতিক ঘটে যাওয়া অনেক ঘটনা সম্পর্কেও ধারণা পেয়েছি। তাই ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদকে। আর আশা করবো সামনে এমন আরও কিছু আমাদের জন্য আয়োজন করবে।

রোমান আহমেদ বলেন, জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটি সুন্দর শিক্ষনীয় বিনোদনের ব্যবস্থা করেছেন এবং এতে শিক্ষার্থীদের মাঝে থেকে ভালো সাড়া পেয়েছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দিত হয়েছেন এবং নতুন কিছু জ্ঞান অর্জন করতেও সক্ষম হয়েছেন বলে আমি আশা করি। এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

সভাপতি ফয়সাল হোসেন বলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময়ই শিক্ষার্থীবান্ধব কাজে অগ্রণী ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি, শিক্ষার্থীবান্ধব কর্মকান্ড, শিক্ষার্থীদের মাঝে বিনোদন, ভর্তি পরিক্ষার সময় এবং ভর্তির সময় শিক্ষার্থীদের সহযোগীতা ইত্যাদি সকল কাজেই মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইন'শা আল্লাহ।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২

মুন্সিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

৩

৪২ ঘণ্টা পর বৌলাই নদী থেকে উদ্ধার হলো শিশু পর্যটক রুকাইয়ার ম/র/দে/হ

৪

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান,শ্রীপুরে পিকআপ চালকের মৃ/ত্যু

৫

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে গু'লি'বি'দ্ধ ৩

৬

রিংকি হ'ত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

৭

‎দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়

৮

৭ বছরের শিশু কন্যাকে ধ'র্ষ'ণে'র চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার

মুন্সিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

মুন্সিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

লৌহজংয়ে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

লৌহজংয়ে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

চর নোহালী-চর বাগডরায় ভাঙনকবলিতদের পাশে মুকুল

চর নোহালী-চর বাগডরায় ভাঙনকবলিতদের পাশে মুকুল

ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে

ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে

চলনবিলে ডিঙির রাজত্ব,হাটে হাটে জমজমাট নৌকার বাজার

চলনবিলে ডিঙির রাজত্ব,হাটে হাটে জমজমাট নৌকার বাজার

বইপড়ায় গুরুত্বের আহ্বান,৬৪ জেলায় চলছে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি

বইপড়ায় গুরুত্বের আহ্বান,৬৪ জেলায় চলছে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি

নতুন আশা নতুনত্বের ছোঁয়ায়

নতুন আশা নতুনত্বের ছোঁয়ায়

শ্রীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ফুটবল ও বেঞ্চ বিতরন

শ্রীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ফুটবল ও বেঞ্চ বিতরন