বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
শিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়ালেখায় মনোযোগ বাড়াতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ।
রবিবার (২৫ শে অক্টোবর) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতলি শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান। সভা সঞ্চালনা করেন গিয়াস উদ্দিন ও মফিজুল ইসলাম। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথি মো. রুহুল্লাহ বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মন্নান সাহেব, রহিম জমদার,নুরু পাটওয়ারী, ফারুক আমিন, খোরশেদ আলম,মাসুদ মেম্বার, সুমন জমদার, টিপু পাটওয়ারী,গিয়াস উদ্দিন চৌধুরী, সোহাগ চৌধুরী, কামাল হাজী, জুয়েল হাজী,আফজাল হাজী,রাছেল জমদারসহ এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
শরণখোলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরন।
শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি আগস্ট ও সেপ্টেম্বরে
ফলিত পুষ্টির গুরুত্বে পীরগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
লৌহজংয়ে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম