বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল মোতালেব।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে মেম্বার হিসেবে দেখতে চান ওয়ার্ডের এলাকাবাসী।মোঃ আব্দুল মোতালেব ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।বিশেষ করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন স্থানীয়রা।
৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের কয়েকজন জানান, আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর মধ্যে জনসেবার মানসিকতা রয়েছে। তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে বলে তাঁরা আশা করেন। তাঁদের মতে, মোতালেব একজন যোগ্য ও জনবান্ধব ব্যক্তি। তাই আগামী নির্বাচনে তাঁকে ৭ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তাঁরা।
মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ আব্দুল মোতালেব বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করব। আমি দলমত নির্বিশেষে সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আব্দুল মোতালেব জনপ্রতিনিধি নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিঝুম দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল মোতালেব।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা
শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন
টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া
হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং
শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত
নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় ইব্রাহিম পার্টি
ছাতকে বাছির আহমদের সমর্থনে কালারুকায় নির্বাচনী মতবিনিময় সভা
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
জামায়াতের কারণে আও'য়ামী'লী'গ বি'ক্ষো'ভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান
লাঠিয়াল বাহিনী নয় পুলিশ কোনো গোষ্ঠীর বা দলের:স্বরাষ্ট্রমন্ত্রী
নেতার বিরুদ্ধে মামলা নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি
৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল শেখ হাসিনা সহ
শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে