বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা ইব্রাহিম পার্টি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকার কারণে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ইব্রাহিম পার্টি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় হামলা-মামলা ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।
এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট মেরামত, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার কারণে স্থানীয়দের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইব্রাহিম পার্টি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ইব্রাহিম পার্টি একজন ভালো মানুষ এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে নিঝুম দ্বীপ ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর মতো জনসম্পৃক্ত একজন মানুষকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা।
এদিকে ইব্রাহিম পার্টি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। রাজনৈতিক জীবনে নানা হামলা-মামলা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। সব সময় নিঝুম দ্বীপের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নিঝুম দ্বীপ ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।বিশেষ করে অবহেলিত এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেব।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা
শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন
টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া
হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং
শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত
নিঝুম দ্বীপের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল মোতালেব
ছাতকে বাছির আহমদের সমর্থনে কালারুকায় নির্বাচনী মতবিনিময় সভা
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
জামায়াতের কারণে আও'য়ামী'লী'গ বি'ক্ষো'ভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান
লাঠিয়াল বাহিনী নয় পুলিশ কোনো গোষ্ঠীর বা দলের:স্বরাষ্ট্রমন্ত্রী
নেতার বিরুদ্ধে মামলা নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি
৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল শেখ হাসিনা সহ
শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে