বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

বিশ্ব

সৌদি আরবে বলদিয়া কার্ড পরীক্ষায় অংশ নিচ্ছেন আল-মাহাদি কোম্পানির শ্রমিকরা

সৌদি, মো: সেলিম রানা |

সৌদি, মো: সেলিম রানা |

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

News image
// প্রতিনিধি

সৌদি আরবের কাকিয়ায় অবস্থিত বলদিয়া ট্রেনিং সেন্টারে আল-মাহাদি কোম্পানির শ্রমিকদের জন্য বলদিয়া কার্ডের পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। গত দুই দিন যাবৎ ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি আরবে রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে এবং বিভিন্ন খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করতে হলে বলদিয়া কার্ড বাধ্যতামূলক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সৌদি সরকারের নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে এই বলদিয়া কার্ড প্রদান করা হয়। খাদ্য পরিবেশন, রান্নাঘর ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কর্মীদের নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পরীক্ষায় অংশগ্রহণকারী শ্রমিকদের সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, জীববিজ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে কম্পিউটারের মাধ্যমে অনলাইন পরীক্ষায় অংশ নিতে হচ্ছে তাদের।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি আরবে বৈধ কাগজপত্র ও সরকারি নিয়ম-কানুন মেনে কাজ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কোনো শ্রমিকের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকলে ধাপে ধাপে জরিমানা, আইনি জটিলতা কিংবা চাকরি হারানোর মতো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে। এজন্য বিভিন্ন কোম্পানি তাদের শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ ও বৈধতা কার্যক্রমে অংশগ্রহণ করাচ্ছে।সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের সদস্য কামরুল হাসান,রাকিব হাসান, নাঈমুর রহমান,আশরাফুল,আলম খান বলেন, “সৌদি আরবের সরকারি নিয়ম-কানুন মেনে বৈধভাবে কাজ করাই সবচেয়ে উত্তম। এতে শ্রমিকরা নিরাপদ থাকেন এবং ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না।”এ বিষয়ে আলোকপাত করে পরিচালক মোহাম্মদ সেলিম রানা বলেন, “দেশ ও প্রবাস—সব জায়গায় বৈধতার জীবনযাপন নিরাপদ। প্রবাসীদের উচিত সৌদি আরবের আইন ও নিয়ম মেনে চলা এবং নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা।”প্রবাসী শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও বৈধ কর্মপরিবেশ নিশ্চিত করতে সৌদি সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খাদ্য ও রেস্টুরেন্ট খাতে কর্মরত শ্রমিকদের জন্য বলদিয়া কার্ড ব্যবস্থা স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু

পীরগাছাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’

মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল, নেতাদের কন্ঠে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা।